মালদায় প্রচুর চোরাই মোবাইল উদ্ধার, ধৃত পাচারকারী - The News Lion

মালদায় প্রচুর চোরাই মোবাইল উদ্ধার, ধৃত পাচারকারী

 


দি নিউজ লায়ন;   গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নামিদামি কোম্পানির চোরাই মোবাইল সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ । কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের অফিসারেরা রবিবার গভীর রাতে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী শশানী এলাকায় অভিযান চালায়।  ওই এলাকা থেকে চোরাই মোবাইল সহ এক পাচারকারীকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে ৬০টি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুবেদ আলী।


 তার বাড়ি কালিয়াচক থানার জোলাপাড়া এলাকায় । ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জোলাপাড়া এলাকাতেই পুলিশ রবিবার রাতে গোপনে অভিযান চালায় । এত বিপুল পরিমাণ চোরাই মোবাইল ধৃত ওই ব্যক্তি কোথা থেকে সংগ্রহ করেছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা নিয়েও তদন্ত শুরু করেছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। সোমবার ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা‌। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.